আজ বিশ্ব নারী দিবস, রানাঘাটের টুম্পার সংসার চালানো গাড়ি চালিয়ে - The News Lion

আজ বিশ্ব নারী দিবস, রানাঘাটের টুম্পার সংসার চালানো গাড়ি চালিয়ে

 


দি নিউজ লায়নঃ    বাংলায় বিধানসভা নির্বাচনে আগে যখন টুম্পা সোনা গান নিয়ে বর্তমান রাজনৈতিক দলগুলি রসিকতায় মেতেছে ।তখন রানাঘাটের টুম্পা সরকার কঠিন বাস্তবের মুখোমুখি।আজ 8 ই মার্চ বিশ্বনারীদিবস,সারা দেশে নারী স্বাধীনতা নিয়ে সরব বিভিন্ন সংগঠন, তখন রানাঘাটের রাজপথে টোটো চালিয়ে দিন গুজরান করছেন  রানাঘাটের গৃহবধূ টুম্পা।


স্বামীর আয় কম দুই সন্তানকে নিয়ে যখন সংসার প্রায় অচল ,তখন  রোজগারের আশায় টোটো নিয়ে রানাঘাটের পথে পথে টুম্পা।গত আড়াই বছর ধরে টোটো চালিয়ে সংসারের হাল ধরেছেন টুম্পা সরকার।তাঁর রোজগারেই চলে দুই সন্তানের লেখা পড়া।বিশ্ব নারী দিবসে এই মহিয়সী নারীকে কুর্নিশ।নানান প্রতিকূলতার মধ্যেও কঠিন লড়াই চালিয়ে যাচ্ছেন "দুর্গারুপী"টুম্পা।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.